আগামী ২৭ ও ২৮ মার্চ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় স্বাধীনতার বই উৎসবের প্রচার ও প্রতিযোগিতা উপ পরিষদের যৌথ প্রস্তুতি সভা গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে কবি শিশু সাহিত্যিক জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উৎসব আহ্বায়ক প্রাবন্ধিক নেছার আহমদ, সচিব প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, লেখক মুহাম্মদ মহসীন চৌধুরী, অর্থ সচিব শিশুসাহিত্যিক ইসমাইল জসীম, বাচিকশিল্পী আয়েশা হক শিমু, গল্পকার রুনা তাসমিনা, কবি আজিজ রাহমান, কবি জি এম জহির উদ্দীন, গল্পকার লিপি বড়ুয়া, কবি তানভীর হাসান বিপ্লব, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, কবি অমিত বড়ুয়া, কবি বাচিকশিল্পী রিনিক মুন, ছড়াকার গৌতম কানুনগো, গল্পকার শিউলী নাথ, লেখক সংগঠক সঞ্চিতা তালুকদার, কবি তানজিনা রাহী, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, লেখক কানিজ ফাতেমা লিমা, সংগঠক এম কামাল উদ্দীন, আয়মান রউফ প্রমুখ।
শৈলী প্রকাশন ও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আয়োজিত উৎসবে স্বাধীনতার কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। তবে প্রতিযোগিতার ফরমের জন্য কোনো মূল্য রাখা হবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাড়াও অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হবে।
সভায় অমিত বড়ুয়া সম্পাদিত কিশোরবেলার পাঠ উন্মোচন করা হয়। বই উৎসব উপলক্ষে শিল্পশৈলী, কিশোরশৈলী, কিশোরবেলা ও শৈলী সাহিত্য বুলেটিন প্রকাশ করার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











