স্বচ্ছতার স্বার্থে চুক্তির শর্ত প্রকাশ চায় টিআইবি

লালদিয়া টার্মিনাল

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগ দেশের জন্য সুখবর হতে পারে মনে করলেও ‘স্বচ্ছতা’ ও ‘জবাবদিহিতার স্বার্থে’ চুক্তিপ্রক্রিয়া ও শর্তাবলীর সকল তথ্য প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। খবর বিডিনিউজের।

গত ১৭ নভেম্বর চট্টগ্রামের লালদিয়ার চরে কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া সুইজারল্যান্ডের কোম্পানি মেডলগ এসএকে অভ্যন্তরীণ পানগাঁও নৌ টার্মিনালের দায়িত্ব দিয়ে চুক্তি হয়।

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বন্দরসহ বিভিন্ন খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে যে কোনো উদ্যোগসেটি সাধুবাদ যোগ্য। তবে এক্ষেত্রে প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করাসহ এ জাতীয় চুক্তিতে জাতীয় স্বার্থসম্পর্কিত বিষয়াবলী কীভাবে সংরক্ষিত হয়েছে, তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।’ তিনি বলেন, ‘তাদের বিনিয়োগের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। তাই স্বাভাবিকভাবেই সরকারকেও আমাদের দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লাভক্ষতি ও জাতীয় স্বার্থকে বিবেচনায় নিতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধ৫ ডিসেম্বর সমাবেশ ও মশাল মিছিলের নতুন কর্মসূচি স্কপের
পরবর্তী নিবন্ধহাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ