হাটহাজারী উপজেলার গুমানমর্দন কাটাখালীর সৈয়দ পাড়ার কৃতী সন্তান, সাবেক শিক্ষক ও সংগঠক সৈয়দ মোহাম্মদ গোলাম মাওলার স্মরণে গত ২৮ আগস্ট নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।
গুমানমর্দন পেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার হলরুমে অনুষ্ঠিত শোকসভার আয়োজন করেন বিদ্যালয়ের এসএসসি ব্যাচ–১৯৮৬ এর সতীর্থরা। শোকসভায় সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া।
সভায় বক্তব্য রাখেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ গোলাম মোরশেদ মাইজভাণ্ডারী, মরহুমের কন্যা সৈয়দা তাছনিয়া তাহসিন ইলমা, শাহজাহান সিরাজ, জসিম উদ্দিন খান, নুরুল আবছার, মহিউদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন, শামসুল আলম, আবুল হাশেম, কাঞ্চন বড়ুয়া, মানিক বড়ুয়া, শহিদুল ইসলাম, সৈয়দ মো. এমরান, শহিদুল আলম, সোলাইমান, নাসির উদ্দিন, মো. রফিক ও মো. আজম। প্রেস বিজ্ঞপ্তি।












