চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট নির্বাচন-২০২৬ : উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রয়

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাচন-২০২৬ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রয় ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর আন্দরকিল্লাস্থ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ আছিফ চৌধুরী ও শফিউল আলম চৌধুরী, সেক্রেটারি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফরহাদুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে ডা. এস এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, মো. রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, এডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী, মো. হাসান মাহমুদ ও মোহাম্মদ মোজাম্মেল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, “নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তা অত্যন্ত ইতিবাচক। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচনী কার্যক্রম সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এগিয়ে যাচ্ছে। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি।

নির্বাচন কমিশনার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, নির্বাচন বিধিমালা ও নির্ধারিত সময়সূচি অনুসরণ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

নির্বাচন কমিশন সচিব মো. জিয়াউল হক বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ, জমাদান ও যাচাই-বাছাইসহ সকল নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ গোলাম মাওলা নাগরিক শোকসভা
পরবর্তী নিবন্ধআজিমনগর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা