বাঁশখালীতে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়নাধীন মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
স্বাগত বক্তব্য রাখেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার। উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমজাদ
হোসেন, ইপসার প্রজেস্ট ম্যানেজার সানজিদা আক্তার, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা ফারাবী আকাশ, মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, ইউপি সদস্য করুনাময় ভট্রাচার্য, মোহাম্মদ এজাজ, লোকমান আহমদ, রিনা আক্তার, হাবিবুর রহমান মিয়া, টুটুল তালুকদার, ইপসার কর্মকর্তা মো. আতাউল হাকিম, মাহিনুর আক্তার, মো. শাহারিয়ার আলম, মুহাম্মদ এনামুল ইসলাম, মো. বেলায়েত হোসেন রায়হান প্রমুখ।
সভায় ইউএনও মো. রুহুল আমিন বলেন, সহায়তা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার যেন কোনোভাবেই বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের হিউম্যানিটারিয়ান ফান্ডের আওতায় পুকুরিয়া, সাধনপুর, বৈলছড়ি ও কালীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬৫টি পরিবারকে বিকাশের মাধ্যমে জনপ্রতি ৮,০০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হবে। ক্ষয়ক্ষতির মাত্রা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অগ্রাধিকার ভিত্তিতে সহায়তার আওতায় আসে।









