সেবানিকেতনে স্মরণসভা ও দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

সেবানিকেতনের প্রাক্তন সহ–সভাপতি আবদুল কুদ্দুস স্মরণে শুলকবহর সেবানিকেতন কার্যালয়ে গত ২০ জুন স্মরণসভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতি লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উপ মহাসচিব শাহীন চৌধুরীর সঞ্চালনায় মরহুমের জীবনী আলোচনা করেন–আতিকুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ আলী খান রিবেল, আরিফ শওকত, ফৌজুল করিম রকিব, মরহুমের পুত্র মোহাম্মদ মোরশেদ, ফরহাদ শাহরুখ প্রমুখ।

শেষে মাওলানা নেছার আহমেদ দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক খাত শক্তিশালী করতে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধপটিয়া সাতগাছিয়া দরবারে আবুল খায়ের সুলতানপুরীর বার্ষিক ওরশ আজ