সুস্থ ও সক্ষম মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান

যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সভা

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় ইউনিটের কনফারেন্স হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান সিরাজুল করিম হিরোর সভাপতিত্বে এবং উপযুব প্রধান মো. আবদুর রহমান অপির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা.তাসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের সিএমও ডা. নাজ সোহানী সুলতানা, মো. জিয়াউল হক, আশরাফ উদ্দৌলা সুজন, ডা. মিনহাজ উদ্দীন, মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, ফয়সাল হোসেন টুটুল। বক্তারা বলেন, নিরাপদ রক্ত নিশ্চিত করতে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানের কোনো বিকল্প নেই। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তরুণদের রক্তদানে এগিয়ে আসতে হবে। একজন স্বেচ্ছা রক্তদাতার দানকৃত রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকল সুস্থ ও সক্ষম মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

শেষে বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য তুলে ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কর্মকর্তাকর্মচারী এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেড় মাসে কাপ্তাই সংরক্ষিত বনে ২৪টি অজগর অবমুক্ত
পরবর্তী নিবন্ধকিশোরকবিতা চর্চায় চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করছে