হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সহ সভাপতি সুব্রত সেন টিংকু (৬১) গত ৫ জুন সন্ধ্যায় নগরীর একটি হাসপাতালে দীর্ঘ দিনের কিডনি রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, উপদেষ্টা অজয় শংকর পারিয়াল, শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা অনিল বিশ্বাস, রাজীব চন্দ, নুপুর নাগ, রূপন দে, প্রণব চক্রবর্তী, ইটু সেন, পলাশ সেন, উজ্জ্বল চক্রবর্তী এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












