সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব

সেমিনারে বিভাগীয় সমাজসেবা পরিচালক

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের আয়োজনে ‘নিবাসী শিশু বান্ধব প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাঃ সমস্যা ও করণীয়’শীর্ষক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়। এঈঈক প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রউফাবাদ চট্টগ্রামের অধ্যক্ষ (উপপরিচালক) সাইফুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের অধ্যক্ষ (সহকারী পরিচালক) মুহাম্মদ আবুল কাশেম। প্রধান অতিথি বলেন, রাষ্ট্র হেফাজতে বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানরত এতিম, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত শিশু, নিবাসীদের যথাযথ প্রতিপালন, শিক্ষা, চিকিৎসা এবং যত্নপরিচর্যা নিশ্চিতকরণে সমাজসেবা অধিদপ্তর মাঠ পর্যায়ে নিরলস কাজ করছে। প্রতিষ্ঠানে অবস্থানরত শিশু, নিবাসীদের কল্যাণে মানবিক দৃষ্টিতে এগিয়ে আসার জন্য সরকারি চাকরিজীবীসহ সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এতিম, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে মানবিক দৃষ্টিকোণ থেকে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি বলেন, সমাজের এই অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছোট একটি উদ্যোগ ও বড় পরিবর্তন আনতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিনিয়াসের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব
পরবর্তী নিবন্ধনিরাপদ খাদ্য কর্তৃপক্ষের টানা তিনবার ‘এ-প্লাস’ পেল বনজৌর