বাংলা গানের কালজয়ী ঐতিহ্য ও সুরের মাধুর্যে শ্রোতাদের মুগ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে সংগীতানুষ্ঠান ‘পঞ্চার্ণব’। পঞ্চকবির কালজয়ী গান নিয়ে সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের আয়োজনে গত ৪ নভেম্বর সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুবর্ণা দাশ, জয়শ্রী ধর, ডা. স্বাগতা নন্দী ও শ্যামলী পালের কণ্ঠে পঞ্চ কবির কালজয়ী গান পরিবেশিত হয়। সংগীত পরিবেশনার পূর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে আলোকিত অতিথি ছিলেন ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাচিকশিল্পী প্রবীর পাল। স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন। সার্বিক নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক সুব্রত দাশ অনুজ। অনুষ্ঠানে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন রিপন শীল (কিবোর্ড), মলয় কুমার ইন্দু (অ্যাকোস্টিক গিটার), শ্যামল চন্দ্র দাশ (বেহালা), সুজন দাশ (বাঁশি), মো. ফারুক হোসেন (মন্দিরা) এবং উৎপল দে মিঠু ও সানি দে (তবলা)। প্রেস বিজ্ঞপ্তি।










