সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে

জামায়াতের রুকন শিক্ষা শিবিরে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, কোরআন হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে। তিনি গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ভারপ্রাপ্ত জেলা আমির অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে আরো আলোচনা করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল জব্বার, মোহাম্মদ মমিনুল হক সরকার, আবু সাঈদ মুন্না, মাওলানা আশরাফুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়, কোরআন–সুন্নাহর আলোকে গঠিত ও পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। এ আন্দোলনের সদস্যদেরকে সাহাবায়ে কেরামের পদঙ্ক অনুসরণ করে নিজেদেরকে সর্বোচ্চ নৈতিক ও আদর্শিক মানে উন্নীত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৈয়্যবিয়া রাহাতিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসায় সুপেয় পানির কুলার স্থাপন
পরবর্তী নিবন্ধগোলামুর রহমান মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ