রাঙ্গুনিয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে ‘শিলক ফকিরা ঘাট মানবিক টিম’–এর উদ্যোগে একটি নিরাপদ সুপেয় পানির কুলার স্থাপন করা হয়েছে। প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এই জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। গত ২২ অক্টোবর মাদরাসা প্রাঙ্গণে কুলারটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার সুপার মাওলানা সৈয়দ মো. শহিদুল আমিন মুরাদ শিলক ফকিরা ঘাট মানবিক টিমের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।







