চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজে গ্যাস বিষ্ফোরণে ৫ জনের মত্যু হয়েছে।
তবে সীতাকুণ্ড মডেল থানার ওসির মোবাইলে তথ্য জানতে একাধিক বার ফোন করলেও রিসিভ করেনি।
ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসফ বলেন, আজ শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে। সকাল নয়টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানিয়েছেন এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
ইয়ার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্দ লোক ইয়ার্ডে গিয়ে ভাংচুর করেছে। অনেক মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার সকাল ০৯ টার দিকে ভাটিয়ারী ফেরদৌস স্টিল নামক শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ আল মামুন।












