সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে রবীন্দ্রনাথ, নজরুল ও লালনের স্মরণ সভা উৎসব। গতকাল বিকেলে এলকে সিদ্দিকী স্কয়ারে অনুষ্ঠিত সংগঠনের উপদেষ্টা সীতাকুণ্ড ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. গোলাম সাদেক ও পাতা দে বৃষ্টির যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, ছাত্রদল নেতা মো. ইসমাইল সিরাজি, সংগঠনের সভাপতি ইকবাল হোসেন টিপু, সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী দীপ্তসহ অন্যান্য সংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক বীর মুত্তিযোদ্ধা প্রয়াত মৃণাল কান্তি ভট্টাচার্য, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সদস্য, গীতিকার ও সংগীত পরিচালক প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড উপজেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সদস্য ও আলপনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক শিল্পী মোঃ হাসেম, মুকুল সংগীত নিকেতনের শিক্ষক বিজন নন্দী, উপজেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সদস্য আলপনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, জনপ্রিয় সংগীত শিল্পী মোঃ মঈন উদ্দিন রাজন, বারামখানার নৃত্য শিল্পী শেলী থাপাসহ ৬ জন প্রয়াত শিল্পীদের পরিবারের সদস্যদের হাতে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অন্যান্য ইভেন্টের প্রতিযোগিদের মাঝে ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সব শেষে সংগঠনের অংশগ্রহণে একটি নাটিকা পরিবেশন করা হয়।












