ক্যান্সার রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে গতকাল মঙ্গলবার সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান’। Sing For Hope–এর উদ্যোগে এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম সুখী ‘ও মহসিন–ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা (MFSS)-এর সহযোগিতায় সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগরে এল.কে. সিদ্দিকীর বাড়িতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলে। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল। পাশাপাশি আয়োজিত হয় ক্যান্সার সচেতনতামূলক সভা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুখী ও OPCA–এর মধ্যে সংযোজনী চুক্তি স্বাক্ষর। এই চুক্তির মাধ্যমে ক্যান্সার রোগী ও তাদের পরিবারের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সহযোগিতা আরও সুসংহত হলো। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক এবং স্বাগত বক্তব্য রাখেন চিফ কমপ্লায়েন্স অ্যান্ড লিগ্যাল অফিসার ব্যারিস্টার আহমেদ রাফিক মালিক। দিনব্যাপী ক্যাম্পে অনলাইনে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় করা হয়। এ সময় “সুখী গ্রাম : ক্যান্সার সেবা ডিজিটাল সমপ্রসারণ ও মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব” শীর্ষক বিষয় ভিত্তিক আলোচনা করেন ডা. হোসাইন মোঃ আল–আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিফ টেকনোলজি অ্যান্ড চিফ বিজনেস অফিসার মোঃ সোলায়মান রাসেল, চিফ অপারেটিং অফিসার রোকেয়া সুলতানা, ঙচঈঅ–এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক শহিদুল্লাহ মানিক, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মুল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউসার আহমেদ সরোয়ারী সমাপনী বক্তব্যে গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ক্যান্সার রোগীর চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক সুস্থতা ও পরিবারের মানসিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ।









