সিসিএল বার্ষিক সকার টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

বিওয়াইডি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিসিএল বার্ষিক সকার টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ নভেম্বর সন্ধ্যায় চিটাগাং ক্লাব সকার মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। তিনি বিজয়ী দল সহ অংশগ্রহণকারী টিম ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল নির্বাহী কমিটির মেম্বার, সকার বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাশেম নান্নু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মো. ছৈয়দুল আনোয়ার ফরহাদ এবং সিসিএল নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, এডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাফি বিন রিয়াজ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের একাদশে চার পেসার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ফুটবল একাডেমি এসো’র মতবিনিময় সভা