নগরের সিরাজউদ্দৌলা রোডের আন্দরকিল্লা মোড় থেকে সাব–এরিয়া হয়ে দেওয়ানবাজার পযর্ন্ত এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা প্রায় দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
একই অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। অভিযান অব্যাহত থাকবে।











