সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আশুতোষ দে ও সাধারণ সম্পাদক সোমনাথ দাশগুপ্ত রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার হরিশ কুমার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অভয়মিত্র মহাশ্মশান পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, মো. সাইফুল ইসলাম, নারায়ন চন্দ্র আচার্য্য, কানু লাল নাথ, রতন ভট্টাচার্য, তুষার কান্তি দাশ, রাজু তালুকদার, সাজু মহাজন, বাসু তালুকদার, প্রদীপ বিকাশ দে, রিপন কিশোর রায়, প্রবীর চৌধুরী, বিনয় ভূষণ আচার্য, সুরজিত দাশ টিংকু, স্বদীপ দাশ, অনুপম দে, প্রবীর দাশ, বিকাশ চৌধুরী, সরোজ কুমার গুহ, কল্লোল দাশ, রাকেশ দেবনাথ, বিপুল কুমার নন্দী, উৎপল সেন, দূর্বাদল চৌধুরী, পুলক দে, অজয় দাশ, প্রভাষ কান্তি দাশ, তপলু দাশ, সমীর চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বর্তমান সরকার সনাতনী সমাজসহ সকল সমপ্রদায়ের পাশে আছে। এ সরকার কোন সামপ্রদায়িকতাকে সমর্থন করে না বিধায় যেকোন ঘটনা কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই থেকে প্রতিদিন কোটি টাকার বাঁশ যাচ্ছে পার্বত্য এলাকার বাইরে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ