সিএসইতে লেনদেন ৩৭.৩১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩৭.৩১ কোটি টাকা। মোট ১,৮৯৬টি লেনদেনের মাধ্যমে মোট ৫৪.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৪৯৪.১২ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ২.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৭.৮৮ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.০৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৫০.৮৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৪১৪.৮৫ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৬,৪১৬.৬৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৮,২৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫টি স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, দাম কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

পূর্ববর্তী নিবন্ধসজল-ভাবনার নতুন সিনেমা ‘যাযাবর’
পরবর্তী নিবন্ধইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের দাবি পদচ্যুত প্রতিরক্ষামন্ত্রীর