চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৩৪.২৯ কোটি টাকা। ৩,২৫৯টি লেনদেনের মাধ্যমে মোট ৮৩.৬৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২.৩১ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৩৫২.০৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৩.৯৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫২.৮৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৫৫.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৯০.৩৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৪৫,৭৬৯.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৯,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, দাম কমেছে ১০৩টি আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।








