চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩১.০৮ কোটি টাকা। মোট ৩,০৫৯টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৪.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৮৫.৬৭ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৬.৮৫। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৮.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯২৬.৬৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৫৯.৭৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৩৯৪.৯২।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯২৭,৮৬৬.৫৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৩,৯৫৯.৩৫ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৭টির। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, দাম কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।







