সিএসইতে লেনদেন ২৬.৮৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৬.৮৯ কোটি টাকা। মোট ২,৯৭৪টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.৬১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৭.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৪৮৫.৬৩ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৬.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.৮৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৬.৪৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৭.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৩৫.৭৩।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৭,৭০৪.৫৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৯,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৬টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, দাম কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৭
পরবর্তী নিবন্ধস্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের