সিএসইতে লেনদেন ২৩.৮৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৩.৮৭ কোটি টাকা। মোট ১,৫৬৪টি লেনদেনের মাধ্যমে মোট ৫২.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৬.২২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৮৬.৩৫ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ১.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৩.১২ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৪০.৪২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১৫৩.৯৫।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৩,৭০৯.৯৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০২,৭৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৪টির। এর মধ্যে দাম বেড়েছে ১০১টির, দাম কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর ট্রিবিউট প্রজেক্ট ‘উত্তরাধিকার’ আপাতত স্থগিত
পরবর্তী নিবন্ধশিশুদের পাসপোর্টের জন্য মা-বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের