জন্মাধিকার সূত্রে নাগরিকত্ব সীমিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে, শিশুদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে মা–বাবাকে তাদের নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ সরবরাহ করার নিয়ম প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর বিডিনিউজের।
রয়টার্সের পর্যালোচনা করা খসড়া নির্দেশনায় ট্রাম্পের গত ৬ আগস্টের নির্বাহী আদেশ কীভাবে প্রয়োগ করা হতে পারে, তার প্রথম বিস্তারিত চিত্র সামনে এসেছে। এই আদেশে বার্থ ট্যুরিজম বা জন্ম–পর্যটনকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে ঐতিহাসিক ব্যতিক্রমগুলোর পরিধি বাড়ানো হয়েছে।












