চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১৫.১৭ কোটি টাকা গতকাল মঙ্গলবার ১,৬১৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৩১.৮৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮১৫.৫১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১১.৭৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.২৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৯.৮৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৪৩.২৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯১০,৫৯৫.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৪,১৮৮.০৩ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, দাম কমেছে ৯৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।








