চট্টগ্রাম মহানগরী পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেবা নিয়েছেন বেশ কয়েকজন নগরবাসী। এ সময় পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও আবেদন শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়ায় সিএমপি সম্মেলন কক্ষে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
সিএমপি জানায়, অনুষ্ঠানে অংশ নেওয়া সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার। বিভিন্ন অভিযোগ, জনসেবা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ হাবিবুর রহমান প্রাং, উপ পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরিফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার আহমেদ খান, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) মো. লেয়াকত আলী খান, উপ–পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, উপ–পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–বন্দর) কবীর আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।












