বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকীতে বক্তারা বলেছেন, তিনি ছিলেন অকুতোভয় প্রতিবাদী, স্পষ্টভাষী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব।
হুমাম কাদের চৌধুরী এমপি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানের গহিরায় তাঁর পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এ সময় সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে হুমাম কাদের চৌধুরী এমপি বলেন, আওয়ামী লীগ আবারও জনগণের ওপর হামলা ও সহিংসতার রাজনীতি করলে বিএনপি তা আর ক্ষমা করবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের শক্তভাবে মোকাবিলা করা হবে; তাই রাজপথে থাকতে হবে এবং কোনোভাবেই মাঠ ছেড়ে দেওয়া যাবে না।
এর আগে বাবার কবরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, ১১ বছর পরও যাঁরা তাঁর বাবাকে ভালোবাসেন, তাঁরা কবর জিয়ারত করতে এসেছেন। এ উপস্থিতি সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। সকালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গহিরার পারিবারিক কবরস্থানে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাই বিএনপি নেতা ও সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ছেলে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পরিবারের সদস্যরা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা–পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা বিএনপি : রাউজান প্রতিনিধি জানান, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকীতে গতকাল রোববার বিকালে গহিরা কলেজ অডিটরিয়ামে আয়োজিত স্মরণ সভার আয়োজন করা হয়। রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান। সদস্য সচিব ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, পুত্র রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয়ন কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি তারেক আহমেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর রাউজানের আমীর শাহজাহান মঞ্জু, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আজম খান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, উত্তর জেলা যুবদলের ইউছুফ চৌধুরী, সাবের সুলতান কাজল, রাঙ্গুনিয়া বিএনপির নেতা শওকত আলী নুর, উত্তর জেলা নেতা মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, পৌরসভা বিএনপির কাজী আনিসুর জামান সোহেল, মাওলানা কাজী আবুল বশর চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দলের ইউছুফ তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, মোহাম্মদ আলী সুমন, শাহাদাত মীজাসহ আরো অনেকেই।
চট্টগ্রাম মহানগর বিএনপি : সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ মাগরিব নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের কনিষ্ঠ পুত্র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী এমপি। এ সময় বক্তব্য রাখতে গিয়ে হুমাম কাদের চৌধুরী এমপি বলেন, তাঁর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছিলেন। তাঁকে বিচারিক হত্যার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্যই ছিল বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূল করা এবং গুম, খুন ও হত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা। তাঁর বাবা সরকারের অন্যায়, অনিয়ম, অপকর্ম ও জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি ছিলেন অকুতোভয় প্রতিবাদী, স্পষ্টভাষী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনো দ্বিধা করতেন না, কাউকে তোয়াজ বা তোষামোদ করে নিজের অবস্থান পরিবর্তন করতেন না। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর বাবার এমন অবস্থানই তাঁকে তৎকালীন সরকারের আক্রোশের মুখে ঠেলে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন। এ ছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, মশিউর আলম স্বপন, মোহাম্মদ জাফর আহমেদ, মাহাবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এম আতাউল্লাহ সম্রাটসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি : সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, কবর জেয়ারত ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি। গতকাল রবিবার বিকালে গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়িতে তাঁর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ পরবর্তী দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাহী সদস্য কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। উক্ত বিচার প্রক্রিয়া স্বচ্ছও ছিল না। ‘হত্যাকাণ্ডে’ জড়িত তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির সহ–সভাপতি দিদারুল আলম মেম্বার, যুগ্ম সম্পাদক শাহ আলম মাস্টার, সহ সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন রুবেল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, কার্যকরী সদস্য মোহাম্মদ হারুন, ফজল কাদের কোম্পানি, অফিস সহকারী মো. জসিম, হিসাব রক্ষক সরুন বড়ুয়া প্রমুখ।












