চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি সময় পার করছি, যখন বিভিন্ন ধরনের অবক্ষয় আমাদের সমাজকে গ্রাস করছে। মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস এসব একেকটি বড় ধরনের সামাজিক অবক্ষয়। তিনি বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শিক্ষার্থীদের চরিত্র গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্বও রয়েছে। তিনি গত ৫ সেপ্টেম্বর বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মোহাম্মদ মোদ্দাচ্ছের। অধ্যক্ষ আবদুর রহিম ও উপাধ্যক্ষ ছোহাইল উদ্দিন আনছারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম, ইছহাক চৌধুরী। উপস্থিত ছিলেন মেহেদী হাসান সুজন, নুরুন্নবী চৌধুরী, শহীদুল্লাহ্ চৌধুরী, সাহাবুদ্দিন, জাকির হোসেন, এসএম সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ডিজিএম স.ম মিজানুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, সাইফুল্লাহ ফারুখী, সৈয়দ নুরুল মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রেস বিজ্ঞপ্তি।










