সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ সালের কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল কাসেম। তিনি বলেন, এই বিদ্যালয় অত্র এলাকায় ভালো ফলাফল উপহার দিয়েছে। শতভাগ পাশ ও ১৮ জন এ+ পাওয়ার গৌরব অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সেকশন অফিসার (কলেজ শাখা) মোহাম্মদ মোহাম্মদ হাসান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মনছুর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার মজুমদার ও সিনিয়র শিক্ষক এম এ রহিম। পরে কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












