আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বন্যার্তদের মাঝে চাল–ডালসহ ষোল আইটেমের শুকনো খাবার, ওষুধ, পানি ইত্যাদি বিতরণ করা হয়। ইউনিয়নের অত্যধিক ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে তাদের একশ পরিবারকে উক্ত ত্রাণ দেওয়া হয়। ত্রাণকার্যক্রমের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইন।
তার সাথে ছিলেন কোষাধ্যক্ষ সালেহ আহমদ, অধ্যক্ষ নুরুল আমীন, হাফেজ মাও. আবুল কালাম, পিআরও ফখরুল ইসলাম, আইটি প্রধান মেহরাজ হোসেন, স্বেচ্ছাসেবক রবিন, আবির, সিয়াম, সাজ্জাদ, মিনহাজ, তাজবীদ, মাহীদ। স্থানীয়ভাবে সহযোগিতা করেন সাবেক ইউপি সদস্য মো: ইব্রাহিম, কাজী শাহজাহান, সংবাদকর্মী মাইনুদ্দিন প্রমুখ। এ সময় ড. নুর হোসাইন বলেন, আমরা এমন জায়গায় এসেছি যেখানে ইতোপূর্বে কেউ আসেনি। অধিক ক্ষতিগ্রস্তদেরকে প্রাধান্য দেওয়া, যাচাইবাছাই করে দেওয়া এবং সর্বাবস্থায় দলমতের উর্ধে উঠে মানবতার কাজ করার নীতিতে তাঁরা বিশ্বাসাী বলে তিনি উল্লেখ করেন। ইউপি সদস্য ইব্রাহিম অধিক ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিতদেরকে বেছে নেওয়ার জন্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।










