সাগরে ফের লঘুচাপের আভাস

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আবার একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি আরো পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলে আভাস দিয়েছে অধিদপ্তর। খবর বিডিনিউজের।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দুই–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
পরবর্তী নিবন্ধময়নাতদন্ত, জবানবন্দি থাকলেও ডিএনএ রিপোর্টে নেই শিশু বর্ষাকে ধর্ষণের আলামত