সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সভা

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের ২৩তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মেডিকেল কলেজ ও হাসপাতাল একাডেমিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। সভায় পরিচালনা পর্ষদের সদস্য সচিব কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, উদ্যোক্তা প্রতিনিধি জাফরুল ইসলাম চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, ওয়াইজ চৌধুরী, বিএমএন্ডডিসি প্রতিনিধি ডা. খুরশীদ জামিল চৌধুরীসহ অন্য সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি মো. নজরুল ইসলাম ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। সভায় সাউদার্ণ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার গুণগত মান, শিক্ষকশিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ, হাসপাতালের চিকিৎসাসেবার মান এবং রোগীদের আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ব্যবহারিক ও ক্লিনিক্যাল শিক্ষার সুযোগ আরও সমপ্রসারণের বিষয়েও আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবদুস সালাম বলেন, সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালকে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি উৎকর্ষের কেন্দ্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। শেষে সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের গবেষণা সেলের উদ্যোগে ‘জৈবিক ও রাসায়নিক নিরাপত্তা সচেতনতা’ কার্যক্রমে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধপ্রয়োজনীয় পুনর্বাসনের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর ওপর গুরুত্বারোপ