চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের ১০ম ইনস্টলেশন ও প্রতিষ্ঠাবার্ষিকী গত ৭ সেপ্টেম্বর নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটা.উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিজি এম. এ. আউয়াল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক। গেস্ট অব অনার ছিলেন একেএস স্টিলের সিইও ইমরান মোমেন। এছাড়া পোর্টসিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু। পিপি মাসুদুর রহমান মজুমদার রোটারি ইনভোকেশন পাঠ করেন। ক্লাব সদস্য ও রোটারি পরিবারের যেসকল সদস্য মৃত্যু বরণ করেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।অনুষ্ঠানে রোটারি ক্লাবের সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ২ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে দুইজন নতুন সদস্য মো. জাফর আলম ও অ্যাডভোকেট দেবাশীষ বড়ুয়াকে রোটারি পিন পরিয়ে ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ক্লাব সদস্যদের সন্তান ফাইয়াজু ইসলাম ও মাইসা রহমানকে কৃতী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তব্য রাখেন রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়া, রোটা. দুর্জয় পাল, রোটা. রফিকুল ইসলাম, মাসুদুর রহমান খান, রোটা. আবুল কালাম আজাদ তুহিন, আব্দুল হাকিম, মাসুদুর রহমান
ইনস্টলেশন পর্ব শেষে কেক কাটার মধ্য দিয়ে ক্লাবের ১০ম চার্টার সেলিব্রেশন শুরু হয়। বক্তারা ক্লাবটির বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানব সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











