চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদ– ২০২৬ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, চট্টগ্রাম ইউনিটের দ্বি–বার্ষিক সম্মেলনের মাধ্যমে নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিনিময় সভা গত ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
এ সময় চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান (সাগর) সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, চট্টগ্রাম ইউনিটের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং সমিতির বিপুলসংখ্যক সদস্য। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক, সহ–সভাপতি বাকাউল্লাহ চৌধুরী ইরান, সরওয়ার আলম ভূইয়া শিমুল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইমাম উদ্দিন প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ সংসদ সদস্যক ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে কর আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ চট্টগ্রাম কর আইনজীবী সমিতির জন্য বার ভবন নির্মাণের লক্ষ্যে এক খন্ড জমি বরাদ্দ দেওয়ার জন্য এমপিকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য আইনজীবীদের বক্তব্য শুনেন এবং তাদেরকে দাবির বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় কর আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, করব্যবস্থার উন্নয়ন এবং কর আইনজীবী সমাজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ কর আইনজীবীদের পেশাগত মর্যাদা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এমপির সহযোগিতা কামনা করেন। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












