সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার শপথ নিতে হবে

মোহছেনা মডেল বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

পটিয়া মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। তিনি বলেন, পটিয়াকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে হলে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পটিয়াকে সন্ত্রাসমাদক ও কিশোর গ্যাংমুক্ত করার শপথ নিতে হবে। তিনি বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব শিক্ষার পরিবেশ, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার ওপরও এলাকার ভবিষ্যৎ নির্ভর করে। এ ক্ষেত্রে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিদ্যালয়ের ুপ্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে। তিনি পটিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মিশকাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, প্রফেসর ডা. জালাল উদ্দীন, সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, শাহজাহান চৌধুরী, ইদ্রিস পানু, হারুনুর রশিদ, প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, সাবেক প্রধান শিক্ষিকা নাজমুন নাহার। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি ২৬ তম ব্যাচের রেজিস্ট্রেশন উৎসব
পরবর্তী নিবন্ধনবীপ্রেম ও মানবতার সেবক হিসেবে বিশ্বে বাঙালি মুসলমানরা এগিয়ে রয়েছে