পতেঙ্গায় ঐতিহ্যবাহী পরিবার স্বর্গীয় সতীশ চন্দ্র মহাজনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজসেবক চন্দন মহাজন (বিএ) গত ২৪ আগস্ট (সোমবার) সকাল ১০ টায় পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইপিজেড ও পতেঙ্গা থানা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ইপিজেড ও পতেঙ্গা থানা শাখা, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ইপিজেড ও পতেঙ্গা থানা শাখা, দীপিকা সংঘ, কাটগড় হিন্দু পাড়া শ্মশান কালী মন্দির, প্রভাতী ছাত্র সংঘ, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির নেতৃবৃন্দরা।
আগামী ৮ সেপ্টেম্বর প্রয়াত চন্দন মহাজনের আত্মার সদগতি কামনায় আদ্যশ্রাদ্ধ, বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও আলাপ কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এ মাঙ্গলিক আয়োজনে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে মহাজন পরিবার। প্রেস বিজ্ঞপ্তি।










