৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে

মহানগর জামায়াতের প্রস্তুতি সভায় মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও লালদীঘি সমাবেশ উপলক্ষে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগরীর সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদীঘি সমাবেশকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি কর্মসূচির সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি কর্মসূচিকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচারপ্রচারণা চালানোর এবং সাংগঠনিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমির মুহাম্মদ আলাউদ্দিন সিকদার এবং দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মুমিনুল হক, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, ফারুকে আজম, . আ ম ম মসরুর হোসাইন, মুহাম্মদ সেলিমুজ্জামান, ডা. মুহাম্মদ ইরফান, তানভীর মোস্তফা, মিসবাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান, তাওহীদ আজাদ, আ ন ম জোবায়ের, আবদুল্লাহ রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু
পরবর্তী নিবন্ধসমাজসেবক চন্দন মহাজনের পরলোক গমন