সব প্রার্থী একক!

গুমানমর্দ্দন ৫নং ওয়ার্ড

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনগণ এবার ইউপি নির্বাচনে ভোট উৎসব থেকে বঞ্চিত হচ্ছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদেও একক প্রার্থী থাকায় এই ওয়ার্ডে ভোট হচ্ছে না।
স্থানীয় ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা যায়, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান। সংরক্ষিত মহিলা আসনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের আয়শা আকতার এবং সদস্য পদে মো. নাঈম উদ্দিন একক প্রার্থী। ফলে এই ওয়ার্ডে আর ভোট হওয়ার প্রয়োজন নেই।

পূর্ববর্তী নিবন্ধশামীম রহমানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধফ্লাইওভারে সিএনজি অটোরিকশার ধাক্কায় তরুণী আহত