সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠবে

এনায়েত বাজার পূজা উদযাপন পরিষদের অনুষ্ঠানে এমপি সুফিয়ান

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে নগরীর ১নং এনায়েত বাজার পূজা উদযাপন পরিষদের ঐতিহ্যবাহী শারদীয় দুর্গাপূজার ৬৮তম বর্ষের উদ্বোধন সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুরুতে আশরাফ মাসুদের সঞ্চালনায় দেবী মায়ের আবাহনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর নৃত্যশিল্পীদের ধারাবাহিক পরিবেশনার এক পর্যায়ে আনন্দলোকে মঙ্গলালোকে গানে আমন্ত্রণের মধ্য দিয়ে মঞ্চে অতিথিদের আগমন ঘটে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার হরিশ কুমার, ২২নং এনায়েত বাজার পাড়া ও মহল্লা কমিটির সভাপতি এম এ মালেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহীসহ অন্যান্য অতিথিবৃন্দ। মঞ্চে পর্দা উন্মোচনের সময় সম্পূর্ণ পূজামন্ডপে ইন্টেরিয়র লাইটের ছোঁয়ায় মন্ডপের দৃশ্য বদলে যায়। অনুষ্ঠানে এমপি আবু সুফিয়ান বলেন,

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট পূজা কমিটির সভাপতি উত্তম ঘোষ ও সাধারণ সম্পাদক প্রিতম দাশসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সকলকে পূজামন্ডপ দর্শনের আমন্ত্রণ জানান। সেই সাথে এইবারের ভাবনার নাম ‘ভ্রুণ’ উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনা হরিশ কুমারসহ অন্যান্য অতিথিবৃন্দ দয়াকুটীর ভবনের ভেতরে অবস্থিত শত বছরের পুরানো শ্রীশ্রী লক্ষ্মী–নারায়ণ বিগ্রহ মন্দির পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসিএমপি ও মহানগর বিএনপির সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধরেইনবো নেশন গড়ার বার্তা দিতে প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন