বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন ডা. আর. কে রুবেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্যামাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা ও শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন। এ সময় তারা শ্যামাপূজার আয়োজক ও পুজার্থীদের সাথে মতবিনিময় করেন এবং উপস্থিত দরিদ্র ও অনগ্রসর শ্রেণির পুজার্থীদের মাঝে বস্ত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।
এ পর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শচীন্দ্রলাল দে। উপস্থিত ছিলেন দয়াময় আচার্য্য ডালিম, কমল চক্রবর্ত্তী অমল, নির্মল মল্লিক, বিধান নন্দী, সুভাষ দাশ, রাজু মল্লিক, সৈকত দাশ, অভিজিৎ রায় পুলক, বাবু ধর, যদু নাথ, বাপ্পা দাশ, জনি পাল ও সঞ্চয় দাশ। প্রেস বিজ্ঞপ্তি।












