সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রাশেদ মোহাম্মদ ইকবাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, বিএনপি নেতা মো. জাকির হোসেন, সালেহ আহমেদ সুলু, এডহক কমিটির সদস্য মো. ইলিয়াছ হোসেন ইকবাল, সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দে সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী ও পারভিন আক্তারের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ১৩ জন জুনিয়র বৃত্তি প্রাপ্ত ও ২৫ জন জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং সভাপতির বক্তব্য প্রদানের মাধ্যদিয়ে দিনব্যাপী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি হয়।এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরী বলেন, খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে, তবে বেশি জরুরি লেখাপড়াটা ঠিকভাবে করা। প্রত্যেকটা শিক্ষার্থীকে সকালে দুই ঘণ্টা এবং সন্ধ্যায় দুই ঘণ্টা করে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। সঠিক নিয়মে পড়ালেখা করলে শিক্ষার্থীরা নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে তাতে কোনো সন্দেহ নেই। জ্ঞানার্জন, বুদ্ধিমত্তা বিকাশ এবং জীবনের যেকোনো বড় সাফল্য অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে পড়ালেখা।









