বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না। বিএনপি কখনো ভয়ের রাজনীতি করে না, রাজনীতি করে জনগণের। শ্রমিক জনতা অতীতের ন্যায় ভবিষ্যতের যেকোনো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে বলে আমরা মনে করি। তিনি বলেন, ২৪ এর পলাতক ৭১ এর পরাজিত শক্তি এখন চক্রান্তে লিপ্ত। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গতকাল শনিবার বেলা ৩টায় পুরাতন রেলস্টেশনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ–সভাপতি এম আর মঞ্জু, জামাল উদ্দিন, শাহানেওয়াজ চৌধুরী, এস এম আজমুদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আয়ুইব আলী, মো. হারুন, সহ–সম্পাদক আবু জাফর, ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বীথি, শিক্ষা গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, দক্ষিণ জেলার মহসিন খান তরুণ, নজরুল ইসলাম মিয়াজি, বিভাগীয় শ্রমিক দলের সদস্য হুমায়ুন কবির, মোহাম্মদ দেলোয়ার, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, আব্দুল খালেক, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের সভাপতি কামাল খান, যুব শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, নাসিরাবাদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া প্রমুখ।
বিশেষ অতিথি আবু সুফিয়ান এমপি বলেন, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে পতিত ফ্যাসিস্ট হাসিনা কবে ফিরবে। দেশে ফিরে আসুক, মানুষ তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে দেখতে চায়। দেশের মানুষের উপর যে অন্যায় অবিচার করেছে তার সম্পূর্ণ বিচার এদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি সাঈদ আল নোমান এমপি বলেন, দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। আজকের ষড়যন্ত্র যারা করছে তাদের কাছ থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্ট–রাজাকারদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় পাহারা দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












