চট্টগ্রামের বৃহৎ গণপরিবহন সংগঠন চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজি. নং– চট্ট. ১৪৪১) সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা হাজী মো. কামাল উদ্দিন (৮০) বৃহস্পতিবার বেলা আনুমানিক ২.০০টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. সোলাইমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিক, সহসভাপতি মোহাম্মদ বিপ্লব, সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ, যুগ্মসম্পাদক মো. জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সহসম্পাদক মোহাম্মমদ মনির, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ ইউনিয়ন কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন আর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান। এক বিবৃতিতে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেন– আমাদের ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিনের মতো একজন যোগ্য ও দক্ষ শ্রমিক নেতা যিনি আমাদেরকে সবসময় বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন যা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে পরিবহন সক্টরের অপূরণীয় ক্ষতি হলো আর আমরা একজন যোগ্য ও দক্ষ শ্রমিক নেতাকে হারালাম। প্রেস বিজ্ঞপ্তি।












