মহান শ্রমিক দিবস উপলক্ষে সন্দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাহফুজ সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং মিজানুর রহমান ভূইয়া মিল্টনের পৃষ্ঠপোষকতায় এ মানবিক আয়োজন করা হয়।
কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। এতে এলাকার শ্রমজীবী, নিম্নআয়ের ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
সেবা নিতে আসা রোগীরা জানান, চিকিৎসার জন্য সাধারণত দূরবর্তী এলাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নিজ এলাকায় এ ধরনের উদ্যোগে সহজেই চিকিৎসা সেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, “শ্রমজীবী মানুষ আমাদের সমাজ ও অর্থনীতির চালিকাশক্তি। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মহান মে দিবসে শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। ভবিষ্যতেও সমাজের অসহায়, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কাউছার আহম্মেদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন, পৌরসভা যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ডালিম, শ্রমিক দল উপজেলা’র সাবেক সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল, ফেরদৌস আহম্মেদ কৌশিক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর, মাঈনউদ্দিন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মগধরা, মোবারক রাজু যুব নেতা, জুয়েল যুবনেতা মুছাপুর, মো. কামাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক পৌরসভা ছাত্রদল, সারোয়ার হোসেন জুয়েল সভাপতি সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদল, মো. ইরফান হাসান রবিন সাধারণ সম্পাদক আমানউল্লাহ ইউনিয়ন ছাত্রদল, ইয়াসিন, রাকিব, ইমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।












