শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ

| সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চটগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাবেক সফল ক্রীড়া ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কদম মোবারক এতিমখানার শিশু–কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সহ–সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি যথাক্রমে হেলাল উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম–সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির কারণে অনুশীলনের প্রথম দিন ব্যাহত
পরবর্তী নিবন্ধকালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির জার্সি উন্মোচন