শিশু রামিসার পরিবারের পাশে সাকিলা ফারজানা এমপি

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর সংরক্ষিত নারী আসন৫ এর এমপি ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। কোনো পরিবারকে যেন এমন যন্ত্রণা সহ্য করতে না হয়। শিশুদের বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। যাতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়। গতকাল রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত আট বছর বয়সী শিশু রামিসার পরিবারের খোঁজ নিতে ও রামিসার বাবামাকে দেখতে সমবেদনা জানাতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা। এ সময় আরো উপস্থিত ছিলেন আকলিমা, ফারজানা সুমি, ওয়াসী চৌধুরীসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকনের বাড়িতে বিয়ের আয়োজন, প্রেমিকের বিষপান
পরবর্তী নিবন্ধসাংবাদিক অপর্ণা খাস্তগীরের পরলোকগমন