চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার (৪০) আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। গতকাল বাদ আছর নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ১ নং দক্ষিণ খুলশী মসজিদের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, চট্টগ্রাম কলেজের অধ্যাপক আহসান হোসেনের স্ত্রী দিলরুবা আক্তার। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। প্রেস বিজ্ঞপ্তি।











