পশ্চিম কুধরখীল শাহ্ মজিদিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক মো. নুরুল আমিন। বিদ্যালয়ের পরিচালক মো. সেকান্দর আলমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক এম এ করিম, মো. ওসমান, ডা. কাইয়ুম উদ্দিন, ইদ্রিস বিষু, মো. খালেদ, ছারায়োর আলম, মো. সোহেল মিয়াজী এবং মো. আবদুল মাবুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক নেজাম উদ্দীন, শর্মি বড়ুয়া। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










