শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শহীদ ওয়াসিম আকরাম একাদশ। গতকাল শুক্রবার বিকেলে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালের তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় শহীদ ওয়াসিম আকরাম একাদশ ১–০ গোলে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তাদের বিদেশি খেলোয়াড় সিবি একমাত্র গোলটি করেন। হাজারও ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে দুদলে তিনজন বিদেশী এবং জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেন। ক পরাজিত করে।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়াসিম আকরাম একাদশের গোলরক্ষক সালাউদ্দিন সালু। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো–ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিজেকেএস এডহক কমিটির সদস্য ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জু, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, ফজলুল হক সুমন, হাবিবুর রহমান চৌধুরী, মিয়া মো. হারুন, হাবিবুর রহমান মাসুম, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তানভীর, সাবেক খেলোয়াড় আনোয়ার হোসেন, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, আরিফুর রহমান,রাজিবুল হক বাপ্পী, ম্যাচ অফিসিয়াল আবুল কাসেম, শামসুদ্দিন চৌধুরী, হায়দার কবির প্রিন্স, এম এইচ হাসান, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ মুছা, কাজী মিজানুর রহমান, মো. নাছির, মো. সোহেল হোসেন, ইয়াকুব আলী, আবু বক্কর উপস্থিত ছিলেন। আগামীকাল ২১ জুন রোববার টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩:৩০টায় পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রবাসী কিংস, চট্টগ্রাম।












