চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগষ্ট থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে। গতকাল শনিবার টুর্নামেন্ট পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নগরীর অর্ধশত স্কুল দলের অংশগ্রহনে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা আমীর খসরু মাহামুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পরিষদের সদস্য ও নগর বিএনপি সভাপতি এরশাদ উল্লাহ এম পি। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা শুরুর পূর্বের প্রয়োজনীয় কার্যক্রম সহ প্রচার প্রচারণার বিষয়ে বিভিন্ন উপ–কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও নগর বিএনপি সদস্য মসিউল আলম স্বপন, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য কামরুল ইসলাম, জাফর আহমদ, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম, মো. শাহেদ, নুর হোসাইন, সাহাব উদ্দিন হাসান বাবর, হাফিজ সেলিম, মনিরুজ্জামান মুরাদ, তৌহিদুস সালাম নিশাদ, আলী আজম, জাহেদুল হাসান, শোয়েব আহমেদ, মো. মামুন উদ্দিন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, সোহেল হোসেন প্রমুখ। টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি স্কুল দলের ২০ জন করে খেলোয়াড়কে এরইমধ্যে কমিটির পক্ষ থেকে বুট প্রদান করা হয়েছে। খেলা শুরুর পূর্বে কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী স্কুল দলের খেলোয়াড়দের জার্সি ও অন্যান্য সামগ্রী প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












